জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ ফোন করে ফরম নেয়ার আগ্রহের কথা বলেছিলেন। তিনি তিনটি আসনের জন্য মনোনয়নপত্র নেয়ার কথা জানিয়েছেন।
তিনি আজ শনিবার ২৫ নভেম্বর পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, রওশন এরশাদ এখনও কেনো লোক পাঠাননি। তিনি চাইলে, প্রয়োজনে নিজে তার বাসায় ফরম নিয়ে যাবো।
তিনি আরও বলেন, দলের মাঝে কোন দ্বন্দ্ব নেই, ভাঙন নেই। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সব দলের নিজস্ব কৌশল আছে, আমরা সেটি নিয়েই আগাচ্ছি।







