কাতার বিশ্বকাপ শেষের পর বিশ্বকে চমকে দিয়ে সৌদি প্রো লিগের দল আল নাসেরে যান ক্রিস্টিয়ানো রোনালদো। পরে সৌদি লিগের ঈর্ষণীয় উন্নতি হয়েছে, তারকা সব ফুটবলার সেখানে খেলতে গেছেন। এজন্য জাতীয় দল সতীর্থ রোনালদোকে কৃতিত্ব দিচ্ছেন পর্তুগাল মিডফিল্ডার ফেদে ভালভার্দে। তবে ক্যারিয়ারের এই সোনালী সময়ে ব্ল্যাঙ্ক চেক পেলেও সৌদিতে যেতে চান না তিনি।
ভালভার্দে বলেছেন, ‘এখানে অনেক খেলোয়াড় আসার ফলে অনেক উন্নতি হয়েছে। উদাহরণস্বরূপ, ক্রিস্টিয়ানো রোনালদো এই ধারা শুরু করেছেন। এটা দেখাচ্ছে তারা কী করতে চায় এবং গুণগত মানকে তারা গুরুত্ব দিয়েছে।’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভালভার্দে। সেকথা টেনে মিডফিল্ড তারকা বলেছেন, ‘এটা সত্যিই আমার জন্য অসম্ভব সৌদি লিগে যাওয়া। কোনো সুযোগ নেই। ১০, ২০ বা ৩০ মিলিয়ন আমার জীবন পরিবর্তন করবে না। আমি রিয়াল মাদ্রিদে খেলছি, বিশ্বের সেরা ক্লাব। মাদ্রিদের জীবন আমার পছন্দ, সেটা আমার পরিবারেরও পছন্দ।’








