চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর প্রতি সম্মান দেখিয়েই তাকে নামাইনি: টেন হাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলতেই নামাননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সিআর সেভেনকে না নামানো প্রসঙ্গে রেড ডেভিল কোচ দিয়েছেন অদ্ভুত এক ব্যাখ্যা। তার মতে, ৩৭ বর্ষী ফুটবলারের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়েই নাকি তাকে নাকি খেলাননি! 

গত রোববার ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দলের এমন শোচনীয় অবস্থার মাঝেও পর্তুগিজ মহাতারকাকে খেলানোর প্রয়োজনই মনে করেননি টেন হাগ।

ভিক্টর লিন্ডেলফ, অ্যান্টনি মার্শাল, ফ্রেড, ক্যাসেমিরো এবং লুক শ যেখানে বলদি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, সেখানে রোনালদো বেঞ্চে বসেই দলের করুণ দশা দেখেছেন। তাকে না খেলানো প্রসঙ্গে ম্যান ইউনাইটেড কোচের জোরালো দাবি, ম্যানসিটির হাতে নাকি সিআর সেভেন অপমানিত হওয়ার যোগ্য নন।

‘আমি ক্রিস্টিয়ানোকে তার দীর্ঘ ক্যারিয়ারের জন্য কখনোই অসম্মান করবো না। আরেকটি বিষয় ছিল, আমি অ্যান্থনি মার্শালকে এনেছিলাম। কিন্তু আমি এভাবে বিষয়টিকে তুলে ধরতে চাই না।’

দ্বিতীয়ার্ধে অ্যান্থনি মার্শাল দুই গোল করলেও তাতে কোনো লাভ হয়নি। রেড ডেভিলদের সর্বনাশ যা হওয়ায়, তা আগেই হয়ে গিয়েছিল। দলের ফুটবলাররা কিক অফের সময় থেকে ভুল মনোভাব দেখিয়েছিলেন বলে অভিযোগ করেন টেন হাগ।

‘বিশ্বাসের অভাবে এমনটা হয়েছে, যা সহজেই বোধগম্য। আপনি যখন মাঠে বিশ্বাস রাখেন না, তখন আপনি ম্যাচ জিততে পারবেন না। এটা খুবই অগ্রহণযোগ্য। আমরা নিয়ম মেনে চলার সময় অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিলাম। আজ এমনটাই ঘটেছে।’

Reneta

‘পুরো কৃতিত্ব সিটির। তবে সিটির বিপক্ষে কিছুই করার ছিল না। আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। এটি ব্যক্তি হিসেবে এবং একটি দল হিসেবে বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত ছিল। প্রথম মিনিট থেকেই আমি এটি অনুভব করেছি।’

‘এই মুহুর্তে আমি ইতিবাচক বিষয়ে চিন্তা করতে পারি না। আমাদের ভক্তদের হতাশ করি। আমরা নিজেদেরকে হতাশ করি। আমরা অত্যন্ত হতাশ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিম্যানসিটিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোডের বাসিন্দারা

জুলাই ৩, ২০২৬

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT