চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর অ্যাটলেটিকোয় যাওয়া ‘অসম্ভব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো জোরালভাবে জানিয়ে দিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর তার ক্লাবে আসার খবরটি সম্পূর্ণ গুজব।

‘আমি জানি না অ্যাটলেটিকো মাদ্রিদে রোনালদোর আসার গল্পটি কে বানিয়েছে। এটা অবশ্যই সত্য নয়। অ্যাটলেটিকো মাদ্রিদে আসা তার পক্ষে কার্যত অসম্ভব।’ রেডিও সাক্ষাৎকারে বলেছেন সেরেজো।

ইউরোপজুড়ে কদিন ধরেই খবর, বার্সেলোনা থেকে ধারে আনা অ্যান্তনিও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাচ্ছে অ্যাটলেটিকো। ফ্রেঞ্চম্যানকে ন্যু ক্যাম্পে একটু আগেভাগে ফিরিয়ে দিয়ে মূলত টাকা জমাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রোজা ব্লাঙ্কোসদের লক্ষ্য ম্যানচেস্টার থেকে রোনালদোকে ফের স্পেনে আনা।

এই দলবদল মৌসুমে ক্লাব ছাড়তে ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদো। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন একটি দলে যেতে চান তিনি। চেলসি ও বায়ার্ন মিউনিখ আগ্রহী না হওয়ার পর সিআর সেভেনের অ্যাটলেটিকোতে যাওয়ার খবর ছড়ায়।

নিজের ভবিষ্যৎ নিয়ে ইউনাইটেডের সঙ্গে আলোচনার জন্য রোনালদো ইংল্যান্ডে গেছেন একদিন আগে। এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে তার একই গাড়িতে মঙ্গলবার ক্যারিংটন প্রশিক্ষণ গ্রাউন্ডে পৌঁছানোর ছবি সামনে এসেছে।

গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়। খেলতে হবে ইউরোপায়। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলা চালিয়ে যাওয়ার জন্যই একটি স্থায়ী ট্রান্সফার চাইছেন।

Reneta

ইউনাইটেড অবশ্য তাদের আগের অবস্থানে অনড়। তাদের সাফ কথা- রোনালদো বিক্রির জন্য নয় এবং তিনি ২০২২-২৩ মৌসুমের ক্যাম্পেইনে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ থাকবেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শেষবারের মতো আলোচনা সারতে ক্যারিংটনে অবস্থান করা রোনালদোর কাছে ছুটে গেছেন ক্লাবটির সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। দলবদল করতে মরিয়া রোনালদোকে ইউনাইটেডে ধরে রাখতে পর্তুগিজ মহাতারকার প্রিয় কোচকে ডেকে এনেছে ইংলিশ ক্লাবটি। এমন খবরেই মাঝেই অ্যাটলেটিকো রোনালদোকে টানার আলোচনায় জল ঢেলে দিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসসেরেজো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT