চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা উঠলেও বিধি-নিষেধের বেড়াজালেই রোমান সানা

রিয়াজুল ইসলাম শুভরিয়াজুল ইসলাম শুভ
২:৫৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শৃঙ্খলাভঙ্গের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক সব আসর থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন আর্চার রোমান সানা। ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফেডারেশনের কাছে দিয়েছিলেন চিঠি। পরে তাকে শাস্তি শিথিল করে শর্তসাপেক্ষে অনাবাসিকভাবে প্রশিক্ষণ ও ট্রায়ালে অংশ নেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সেটির মাঝেও বিধি-নিষেধের শৃঙ্খলেই আবদ্ধ থাকতে হচ্ছে তারকা আর্চারকে।

আর্চারি ফেডারেশনের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন, গণমাধ্যম তো বটেই অন্য খেলোয়াড়দের সঙ্গেও কথা বলায় নিষেধাজ্ঞা আরোপ আছে সানার। কোচিং স্টাফ ছাড়া আর কারোর সঙ্গে তিনি কথা বলতে পারবেন না অনুশীলনে। খেলোয়াড়দের ক্যাম্পে তার উপস্থিতিতে রয়েছে কড়া বারণ।

প্রেস বিজ্ঞপ্তিতে ফেডারেশন আগেই জানিয়েছিল, শিথিলতার প্রাথমিক পর্যায়ে শর্তসাপেক্ষে অনাবাসিকভাবে প্রশিক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। অনাবাসিক অবস্থায় ক্যাম্পের সকল সুবিধাদিও দেয়া হবে।

এ বিষয়ে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন রোমান সানা। অনাবাসিকভাবে প্রশিক্ষণ নেয়ার জন্য স্টেডিয়াম সংলগ্ন একটি বাসায় তার থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আসন্ন ট্রায়াল ও ব্যাংকিং টুর্নামেন্টে রোমান অংশ নিতে পারবেন। পারফরম্যান্স এবং শর্তসমূহ বিবেচনা করার জন্য ২০২৩ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে সভায় তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের ১৪ নভেম্বর নিষেধাজ্ঞায় পড়া সানা ২০১৯ সালে বিশ্বকাপ আর্চারিতে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারিটোকিও অলিম্পিকবাংলাদেশ আর্চারি ফেডারেশনরোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT