চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী ঝরে পড়া রোধে বর্তমান সরকারের ভূমিকা

অধ্যাপক ড. বিপ্লব মল্লিক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক
৮:৪০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
মতামত
A A

শিক্ষা জীবনকে আলোকিত করে, বিকশিত করে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আর প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুর আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। মৌলিক পাঠদানও শুরু হয় প্রাথমিক থেকে। এ জন্য শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকার এবং পরিবার প্রত্যেকেরই দায়িত্ব। এ লক্ষ্যেই ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় যার উদ্দেশ্য ছিল মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষায় সকল শিশুর শতভাগ উপস্থিতি এবং ঝরে পড়ার হার হ্রাস করা।

১৯৯০ সালে বাধ্যতামূলক আইন পাশ করা হলেও এর যথাযথ বাস্তবায়নের অভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বা ঝরে পড়ার হার খুব একটা কমানো যায়নি। তবে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ফলে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকটাই কমে এসেছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সালে যেখানে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার হার ছিল ৪৭.২ শতাংশ সেখানে ২০২২ সালে ১৩.৯৫ শতাংশ নেমে এসেছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষাচক্র শেষ করার হার ৮৬.০৫ শতাংশ। প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ স্তরেও পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। অধিকন্তু ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করার জন্য সরকারের একটি অন্যতম উদ্যোগ ছিল রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (রস্ক) নামক একটি প্রকল্প যা ‘আনন্দ স্কুল’ নামে পরিচিত। এ বিদ্যালয়ের মাধ্যমে শিশুরা ২য় বারের মতো প্রাথমিক শিক্ষাগ্রহণ করার সুযোগ পায়।

প্রথমে যদিও এ বিদ্যালয়গুলোর যাত্রা শুরু হয় গ্রামে তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এসডিজির মূল স্লোগান Leave no one Behind সামনে রেখে আনন্দ স্কুল সম্প্রসারিত হয় শহরের বস্তি এলাকায়। ফলে বস্তির সুবিধাবঞ্চিত শিশুরাও প্রাথমিক শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে এবং প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিকে ভর্তি হচ্ছে।

শুধু তাই নয়, প্রাথমিক বিদ্যালয়সমূহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণসহ সুবিধাবঞ্চিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন ২০১২ প্রণয়ন করা হয়। এর সাথে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, মিড-ডে মিল চালুকরণের মতো প্রচেষ্টাসমূহ ঝরে পড়ার হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়েছে, এমন ৯৭ ভাগের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হওয়া সত্ত্বেও প্রাথমিক স্তর শেষ করার আগেই এবং মাধ্যমিক স্তরে পড়াকালীন সময়েও অনেকেরই ঝরে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা যায়। ফলে উচ্চ মাধ্যমিক স্তরে অনেকেই পদার্পণ করতে পারেনা যা একটি দেশের জন্য কখনও কাম্য হতে পারে না।

Reneta

একটু যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো এমন এক সময় ছিল যখন শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর আর্থিক, সামাজিক ও পারিবারিকসহ নানা কারণে পাঁচ বছরমেয়াদি প্রাথমিক শিক্ষাচক্র শেষ করতে পারতো না। লেখাপড়া শিশুদের কাছে যতটুকু আকর্ষণীয় করার কথা ছিল বিভিন্ন কারনে শিশুদের সেরকম পাঠদানের পরিবেশও বিদ্যালয়গুলোতে ছিল না। ফলে অনেক শিশু বিদ্যালয়ে যেতে আগ্রহ দেখাতো না বা এক সময় লেখাপড়া শেষ করার আগেই একটু একটু করে ঝরে পড়তো। এছাড়া স্কুলের অনুন্নত ভৌত অবকাঠামো, শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি, শিক্ষকের পাঠদান পদ্ধতি, পিতা-মাতার অসচেতনতা, তাদের দরিদ্রতা, মেয়ে শিশুদের বাল্য বিবাহ, শিক্ষার্থীদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কিংবা বিদ্যালয়ে যাতায়াতে অসুবিধা বা আকর্ষণীয় পাঠ্যবইয়ের অভাব শিক্ষার্থীদের বিদ্যালয়বিমূখ করতো।

বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধ করতে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, ৪০ হাজার অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার বিতরণ, ৮০ হাজার শিক্ষকে আইসিটি উপকরণ কেনার সহজ ঋণসুবিধার প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উক্ত প্রকল্পের আওতায় আনা হবে প্রাথমিক শিক্ষার সুযোগবহির্ভূত ১০ লাখ শিশুকে। ফলে আশা করা যায় অচিরেই শিক্ষার গুণগতমান যেমন বৃদ্ধি পাবে তেমনি ঝরে পড়ার হার দ্রুতু কমে আসবে।

সবশেষে একথা বলা যায় যে, বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে শীঘ্রই শিক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বৃদ্ধি, ঝরে পড়া হ্রাস, শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং ছেলেমেয়ের সমতা সৃষ্টির মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন করবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝরে পড়া রোধবাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোমানসম্মত শিক্ষা নিশ্চিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT