চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় স্পিনার নিয়ে ইংল্যান্ডকে ধোয়াশায় রাখতে চায় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে সকালে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নিশ্চিতভাবে দুই স্পিনার খেলছে কালকের ম্যাচে। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেলকে খেলানো হবে, সে বিষয়টিতে ইংল্যান্ডকে ধোয়াশার মধ্যে রাখতে চায় ভারত, জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘কুলদীপ বোলিংয়ে কিছু সময় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দেখবেন কত ভালো বোলিং সে করছে। বিশেষত উইকেটে বাউন্স থাকুক বা না থাকুক, সে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাছাড়া এসব উইকেটে তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য রয়েছে। এখন সে আরও পরিণত বোলার।’

অক্ষরের অলরাউন্ডিং ক্ষমতা নিয়ে রোহিত বলেছেন, ‘অক্ষর তার অলরাউন্ডিং ক্ষমতা আমাদের ব্যাটিংয়ে কিছুটা ভরসা দেবে। টেস্ট ক্রিকেটের এধরনের উইকেটে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা কিছুটা দ্বিধায় রয়েছি তৃতীয় স্পিনার হিসেবে কে আসছে। সিদ্ধান্ত নেয়াটা আমাদের কাছে কিছুটা চ্যালেঞ্জের। তবে সেটা আমাদের জন্য আশীর্বাদও বটে।’

এরআগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, উইকেটে কিছুটা টার্ন থাকবে। ফলে বোলিংয়ে তিন স্পিনারের কথা ভাবছেন। সিরিজের প্রথম ম্যাচ হবে হায়দরাবাদে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষরইংল্যান্ডভারতযাদবরাহুলরোহিতলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এবার নিজের জন্য কাঁদতে দাও…’

এপ্রিল ১২, ২০২৬

যাদের নিয়ে লঙ্কান মেয়েদের বিপক্ষে লড়বে বাংলাদেশ, আছে চমক

এপ্রিল ১২, ২০২৬

মোহামেডানের চ্যাম্পিয়ন কোচ আলফাজ বরখাস্ত, নতুন দায়িত্বে কাইয়ুম

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বকাপের কারণে মুক্তির তারিখ বদল, ঈদেই আসছে ‘রইদ’

এপ্রিল ১২, ২০২৬

প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না: জাহেদী

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT