কক্সবাজার

রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে: এ কে আবদুল মোমেন

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আসছেন এ কে আবদুল মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আসছেন এ কে আবদুল মোমেনসহ অন্যান্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। 

আজ রোববার (১২ মে ) সকাল সাড়ে ১০ টার দিকে ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি ক্যাম্পে পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর একটি ই-ভাউচার আউটলেট, ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যেই এ সফর। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সাথে আলাপকালে জানিয়েছে তারা স্বদেশে ফেরত যেতে চায়। এসময় তিনি জানান, পরিদর্শন শেষে সংসদীয় কমিটি সরকারের কাছে সুপারিশ পেশ করবে।

ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন: নুরুল ইসলাম নাহিদ এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবীন মাহবুব এমপি।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন সদস্যরা। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন।

বিষয়:রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…