কক্সবাজার

কক্সবাজারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের সমুদ্র সৈকত ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেকনাফের সীমান্তবর্তী এলাকায় নাফ নদী অপর পারে ‘মিয়ানমারের অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

মঙ্গলবার ২ জুলাই দুপুর আড়াইটায় হাসপাতালে আনার আগেই ওই রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান। তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আশিকুর রহমান বলেন, দুপুরের শেষের দিকে টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি জানান, মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়:মাইন বিস্ফোরণ রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…