কক্সবাজার

জাতিসংঘ মহাসচিবের ইফতারে যেতে পদপিষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছের দৃশ্য, যেখানে রোহিঙ্গা শরণার্থীরা বসবাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সাথে আয়োজিত ইফতারের স্থানে প্রবেশ করতে গিয়ে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াই টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

এতে নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়া করে পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।

বিষয়:পদপিষ্ট রোহিঙ্গার মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…