দুই রোহিঙ্গা হত্যা: ৩ আসামি গ্রেপ্তার

Map showing arrest locations related to the Rohingya murder case in Ukhiya, Cox’s Bazar. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারে উখিয়ার বালুখালির জামতলী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় তিন আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তাররা হলেন- সাহ মিয়া (৩২), মো. সোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)। তিনজনই হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১টায় পাঁচজনের নাম উল্লেখ করে সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা দেখিয়ে উখিয়া থানায় এ মামলাটি দায়ের করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।






