রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের মাথায় আবারও আগুন

রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের মধ্যে আবারও আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের মাথায় আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৫ থেকে ২০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টিরও বেশি ঘর।
শনিবার ৬ জানুয়ারি রাত ১ টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক ৮- এ এই ঘটনা ঘটে।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাটালিয়ন-১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন। এর আগে গত ৩১ ডিসেম্বর একই ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ থেকে ৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






