চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ম্যাচের আগে সুসংবাদ দিল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে মুখোমুখি হবে দুই ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাউন্ড অব সিক্সটিন থেকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল অথবা এক মৌসুম আগের চ্যাম্পিয়ন ম্যানসিটির এক দলের বিদায় হতে চলেছে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে নামার আগে সুসংবাদ দিয়েছে সিটি। চারমাসেরও বেশি সময় চোটের কারণে বাইরে থাকা তারকা মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজকে পাচ্ছেন কোচ পেপ গার্দিওলা।

গত বছরের সেপ্টেম্বরে এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েন গত মৌসুমে ব্যালন ডি’অরজয়ী রদ্রিগো। শুরুতে পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ার কথা এলেও শেষপর্যন্ত মৌসুম শেষ হওয়ার আগে মাঠে ফিরছেন তিনি। ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর, পুরোপুরি ফিট হয়ে এপ্রিল নাগাদ তিনি ফিরবেন মাঠের লড়াইয়ে।

অবশ্য রদ্রি মাঠে ফেরার আগেই রিয়ালের মুখোমুখি হবে সিটি। আগামী বুধবার ঘরের মাঠ ইতিহাদে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগ। এরপর ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে। নতুন ফরম্যাটে হচ্ছে ইউরোপীয় ক্লাবগুলোর সর্বোচ্চ প্রতিযোগিতার আসর। যেখানে রিয়াল-সিটি সরাসরি শেষ ষোলোয় উঠতে পারেনি। তাদের খেলতে হচ্ছে প্লে-অফ। রিয়াল একাদশ এবং সিটি ২২তম হয়ে উঠেছে এই রাউন্ডে।

রদ্রি প্রসঙ্গে সেভাবে কিছু না বললেও রিয়াল ম্যাচ প্রসঙ্গে সিটির কোচ গার্দিওলা বলেছেন, ‘এফএ কাপের ম্যাচ শেষে আমরা দ্রুত ম্যানচেস্টারে ফিরে আসব এবং এরপরই পরবর্তী (রিয়াল মাদ্রিদ) ম্যাচ নিয়ে কথা বলব। অবশ্যই মাদ্রিদের উপর আমার নজর আছে, তবে এফএ কাপের প্রতিপক্ষ লুটন ওরিয়েন্টও আমার দৃষ্টি প্রত্যাশা করে। সবসময়ই এমনটা হয়। অন্যথায় গত ৫-৬ বছর আমরা এফএ কাপের সেমিফাইনাল-ফাইনাল খেলতাম না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলএফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরদ্রিগোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT