চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক থেকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম হামলা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স ইরাকের দুই নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, রোববার ইরাকের জুম্মার শহর থেকে মার্কিন সামরিক ঘাঁটির দিকে রকেটগুলো ছোড়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরাক থেকে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী যুক্তরাষ্ট্র সফর থেকে এক দিন আগেই ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও বৈঠক করেছিলেন।

দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, পেছনে রকেট লঞ্চার লাগানো একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছে।

সেনা কর্মকর্তা বলেন, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে।

এর আগে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাক-যুক্তরাষ্ট্রমার্কিন ঘাটিতে ইরাকের হামলাসিরিয়ায় মার্কিন ঘাটিতে ইরাক থেকে রকেট ছোঁড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT