বিনোদন

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন রবার্ট ডি নিরো, জানালেন মায়ের পরিচয়

রবার্ট ডি নিরো তার সন্তানের সঙ্গে ছবি, মায়ের পরিচয় প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট ডি নিরো তার সন্তানের সঙ্গে দেখা যাচ্ছে, একটি ছোট শিশুর ছবি ও তার মা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা হওয়ার খবর দিয়েছেন সম্প্রতি। এবার সন্তানের ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

আমেরিকার একটি টেলিভিশন শোতে সদ্যজাত কন্যার ছবি এবং নাম শেয়ার করেছেন রবার্ট ডি নিরো। জানিয়েছেন, মেয়ের নাম জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। প্রেমিকা টিফানি চেনের নামের অংশ রাখা হয়েছে মেয়ের নামে। জিয়ার জন্ম হয়েছে ৬ এপ্রিল।

টেলিভিশন শোটির টুইটার অ্যাকাউন্টে রবার্ট ডি নিরোর মেয়ের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেখানেই সব তথ্য দেয়া হয়েছে। টেলিভিশন শো-এ অভিনেতা জানিয়েছেন, ‘এই সন্তান পরিকল্পিত।’ দুজনে মিলেই সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

‘দ্য আইরিশম্যান’ তারকা রবার্ট ডি নিরো ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র‌্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং পুরো ক্যারিয়ার সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

বিষয়:রবার্ট ডি নিরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…