অপরাধ

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

গ্রেপ্তার ৫, টাকা উদ্ধার

র‍্যাবের সদস্যরা টাকা ছিনতাইয়ের জন্য গাড়ির কাছে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের সদস্যরা একটি গাড়ির কাছে অবস্থান করে টাকা ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

র‍্যাব পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা হামিম ইসলামসহ চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, অন্যান্য সরঞ্জাম এবং ছিনতাই করা টাকা উদ্ধার করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গত ৬ জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে কারখানা কর্মকর্তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন। মামলার ছায়া-তদন্ত করে ডাকাতি চক্রের মূলহোতা হামিম ইসলামসহ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বিষয়:গ্রেপ্তার ৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…