আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক

ঢাকায় ট্রাফিক রুট ও যানজটের জন্য নির্দেশিকা, রুটের বিস্তারিত ও বিকল্প পথের মানচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দলটি ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে। রোববার ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।
কর্মসূচি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন ও সভার জন্য রাজধানীর বেশ কিছু সড়ক আজ বন্ধ থাকবে বলে জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার ২১ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল উপলক্ষে আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান চলাকালে চলাচলের জন্য নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি প্রকাশিত বিজ্ঞতি অনুযায়ী সভায় আসা গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোড এলাকার রাস্তার দুই পাশে গাড়ি রাখা যাবে।






