বাংলাদেশ

সড়ক পরিবহন সচিবকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ

সড়ক পরিবহন সচিবকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হককে চুক্তিভিত্তিক জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাক্তন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করার প্রায় তিন সপ্তাহ পর রোববার (১২ অক্টোবর) এহসানুল হককে জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যদি কেউ রাজনীতির উর্ধ্বে থেকে কাজ করতে না পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের সময় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সকল সমালোচনার উর্ধ্বে থাকার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান নতুন জনপ্রশাসন সচিব।

বিষয়:জনপ্রশাসন সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…