জনপদ

স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

বরিশালে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে আজও ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টা ৫০ মিনিটে শুরু হয় অবরোধ। তবে আজ যাত্রীদের দুর্ভোগ গত কালের চেয়ে কম হচ্ছে। কুয়াকাটা থেকে আসা গাড়িগুলো সিএন্ডবি রোডের মাথা থেকে নবগ্রাম রোড দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এই বাসগুলো কাশিপুর চৌরাস্তার মাথা থেকে হাইওয়েতে যুক্ত হচ্ছে। একইভাবে ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়ীগুলোও এই পথে যাতায়াত করছে। প্রায় ১০ কিলোমিটার ঘুরে গেলেও বসে থাকতে হচ্ছে না।

এদিকে, আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা স্বাস্থ্য উপদেষ্টার বরিশালে উপস্থিতি ও সমস্যার সমাধান দাবি করেছে।

এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিন মাস সময় চেয়েছেন।

বিষয়:সড়ক অবরোধ স্বাস্থ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…