জনপদ

সড়কে ঝরল মা-মেয়েসহ ৬ জনের প্রাণ

রাজবাড়ী জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ী জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে, যেখানে জেলা ও এর অবস্থান চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কালুখালী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি আটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

ওইসময় আবার কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় ওই আটোরিকশার। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন মারা যান।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো তিনজন মারা যান।

বিষয়:রাজবাড়ী রাজবাড়ী-সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…