পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও ইসতিয়াক আহমেদ আশিক(২৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরিফুর রহমান নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সালাউদ্দিন নাটোর জেলার গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে তিনজন কুষ্টিয়া যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পাবনা কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার মুন্নার মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাজশাহী নেওয়ার পথে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়।








