চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সঙ্কটাপন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
দুই ব্যক্তি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, একজন তরুণ ও একজন বৃদ্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশের সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। আহত নিবিড় টরন্টোর ইটুবিকু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন- শাহরিয়ার খান (২০), এঞ্জেলা বাড়ৈ (২০) ও আরিয়ান দীপ্ত (১৭)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহতাবস্থায় নিবিড় কুমারকে ইটুবিকু হাসপাতালে নেওয়া হয়। এরপর দুইবার তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় কুমারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।

ইতোমধ্যে কুমার বিশ্বজিতের মেয়ে কানাডার হাসপাতালে রয়েছেন। সেখানকার চিকিৎসকরা ছোটভাই নিবিড়ের বিষয়ে তার সঙ্গে কথা বলবেন। পরে তিনি গণমাধ্যমে বিস্তারিত জানাবেন।

স্থানীয় সময় সকাল ৬টায় কুমার বিশ্বজিতের মেয়ে কানাডায় পৌঁছান। ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার রাত ১১টার কানাডার উদ্দেশে রওনা হন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

টরেন্টো পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সড়ক দুর্ঘটনায় আহত ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে।

একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।

পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় টরেন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

ট্যাগ: টরন্টোয় সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি সরকারের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি নন: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

ব্যবসায়ীকে অপহরণের পর টানা তিন দিন থানায় আটকে রেখে নির্যাতন

পরবর্তী
বাড়ি থেকে তিন দিন আটক রেখে নির্যাতনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীকে অপহরণের পর টানা তিন দিন থানায় আটকে রেখে নির্যাতন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে যেন কালো থাবা না পড়ে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT