জনপদ

দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আহত ৩

দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অনেক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত ও নিহতের ঘটনা, স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী বোঝাই পিকআপ ও গরু বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক বাবুল হোসেন (৫০) নিহত হয়েছে। গুরতর আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার রাতে -পাঁচবিবি-হিলি সড়কের  নওদা এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

নিহত পিকআপ চালক বাবুল হোসেন নিলফামারী জেলার চিকনি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

আহতরা হলো একই উপজেলার আঃ কায়েমের ছেলে সোহেল (২৬) আজিজারের ছেলে শফি (৪০) ও জয়পুরহাট কালাই উপজেলার পুনট গ্রামের আক্কাস আলীর ছেলে আবু সাইদ (২৫)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে নীলফামারীগামী গরু বোঝাই একটি  পিকআপ পাঁচবিবি-হিলি সড়কের নওদা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মুরগী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চালক বাবুল হোসেন নিহত হয়। এ দুর্ঘটনায়  আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। মারা গেছে পিকআপে থাকা বেশ কয়েকটি গরু ও কিছু মুরগী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার  করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে  ভর্তি করে। পরে আহতদের অবস্থার অবনতি হওয়ায় রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাঁচবিবি  থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:নিহত ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…