চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের কোনাবাড়ীতে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার ১৫ জুলাই গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জাকির হাসান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, মোটরসাইকেল থেকে শাহীন ও শামীম ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে এবং রাজু ও তার মেয়ে সেখানেই পড়ে যায়। এতে তারা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT