নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ করা হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী
নির্বাচন নিয়ে নীলনকশা হলে জনগণ ছেড়ে দেবে না, রিজভী বক্তব্যে বলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডাকসু-জাকসু নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল হবে কি না-জনমনে শঙ্কা দেখা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার ‘নীলনকশা’ করা হয় তাহলে দেশের জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






