রাজনীতি

স্ত্রীর ভারতীয় শাড়ি পোড়ালেন রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী শ্লোগান দিচ্ছেন ও প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুহুল কবির রিজভী তার সমর্থকদের সাথে শ্লোগান দিচ্ছেন ও প্রতিবাদ করছেন, বেশ কিছু সাংবাদিক ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও দেশটির বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে তিনি এ প্রতিক্রিয়া দেখান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় এ কাজ করতে দেখা গেছে রিজভীকে। তার সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরাও।

এ সময় সবাইকে দেশীয় পণ্য কেনার পরামর্শ দেন তিনি।

রিজভী বলেন, ‘ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে। কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না।

হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে। কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মতো দুয়েকজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।’

বিষয়:বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…