চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকামিতায় রাজি না হওয়ায় বৃদ্ধকে পেটালো পুলিশ সদস্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
অভিযুক্ত পুলিশ সদস্যের হাতে আঘাতপ্রাপ্ত বৃদ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ পুলিশের সাবেক কনস্টেবল এমদাদুল হকের বিরুদ্ধে সমকামিতায় রাজি না হওয়ায় মো. ফজলুল হক (৫৮) নামের এক বৃদ্ধকে গুরুতরভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

নৌ পুলিশ সদর দপ্তর জানায়, অভিযুক্ত কনস্টেবল এমদাদুল হক আগে নৌপুলিশ কর্মরত ছিল, বর্তমানে তিনি প্রেষণে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সংযুক্ত আছেন।

উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে অফিসে যাওয়ার সময় রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় অভিযুক্ত পু্লিশ সদস্য ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেয়। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে, এবং মুঠোফোন ছিনিয়ে নেয়।

বৃদ্ধের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যায়। পরে পরিবারের সহায়তায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর বড় ছেলে জহিরুল ইসলাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।  হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো শরীরে জঘম ও ব্যথা রয়েছে।

ভুক্তভোগীর বড় ছেলে এই ঘটনার বিচার দাবি করে বলেন: দীর্ঘদিন ধরে আমার বাবা এই পু্লিশ সদস্যের হয়রানির শিকার। তার কারণে আমাদের পরিবারও ধ্বংসের পথে।

জানা যায়, রাজধানীর উত্তরখানের ট্রান্সমিটার গলির একটি মেসে প্রায় ৯ মাস আগে ভুক্তোভুগী ফজলুল হক ও নৌ পুলিশের কনস্টেবল এমদাদুল হক একই সঙ্গে থাকতেন।

ভুক্তভোগী ফজলুল হক বলেন, উত্তরখানের মেসে একসাথে অবস্থান করায় এমদাদুল আমার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং জোরপূর্বক আমাকে সমকামিতায় জড়াতে বাধ্য করে। তার কাছ থেকে নিজেকে রক্ষা করতে মেস ছেড়ে দেই। কিন্তু তিনি মাঝে মাঝেই ফোন দিয়ে বিরক্তের পাশাপাশি হত্যার হুমকিসহ মোটা অঙ্কের টাকা দাবি করত। এছাড়াও ধারাবাহিকভাবে মানসিক নির্যাতন করত।

অভিযোগের বিষয়ে জানতে নৌ পুলিশের সদস্য এমদাদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, সমকামিতার বিষয়টি সামনে এনে আমাকে সামাজিকভাবে হেয় করতে এমনটা করা হচ্ছে। আমরা একই গ্রামের পাশাপাশি বাসিন্দা। কিছু টাকার ধার দেনা নিয়ে আমাদের সমস্যা ছিল। সেটা পারিবারিকভাকে মিটিয়ে ফেলব।

তবে গতকাল ভুক্তভোগীকে পেটানোর ঘটনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ, আইন ও গণমাধ্যম) সাথী শর্মা চ্যানেল আই অনলাইনকে বলেন, নৌপুলিশের কোনো সদস্যদের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। অভিযোগটির সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: কনস্টেবল এমদাদুল হকবৃদ্ধকে পেটানোসমকামিতার অভিযোগসাবেক নৌ পুলিশ সদস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ নৌবাহিনী আজ আধুনিক ত্রিমাত্রিক বাহিনী: নৌবাহিনী প্রধান

পরবর্তী

নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা নেপালকে উড়িয়ে সেমিফাইনালে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু নিয়ে অনিশ্চয়তা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT