ক্রিকেট

রিশাদের ৩ উইকেট, পার্থ স্কর্চার্সকে ১৫০ রানে আটকাল হোবার্ট

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিগ ব্যাশ লিগে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার। তাতে ভর করে পার্থ স্কর্চার্সকে ১৫০ রানে আটকিয়েছে হোবার্ট হ্যারিকেনস।

পার্থে টসে হেরে আগে ব্যাটে নামে স্বাগতিকরা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫০ রান করে দলটি।

কুপার কনোলি, অ্যারন হার্ডিয়ে ও লৌরিয়ে ইভানসের উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এদের মধ্যে ইভানস ১৮ বলে ২৯ রান করেন। হার্ডিয়ে ৯ এবং কনোলি ৬ রানে আউট হন।

পার্থ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন ফিন অ্যালেন। ২৩ বলের ইনিংসটিতে ছিল তিনটি করে চার ও ছক্কার মার। এছাড়া নিক হোসেন ২৯ এবং মিচেল মার্শ ১৬ রান করেন।

রিশাদের ৩ উইকেটের পাশাপাশি রিলি মেরিডিথ ২ উইকেট নেন।

বিষয়:বিগ ব্যাশ রিশাদ হোবার্ট হ্যারিকেনস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…