যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া একটি আংটি ৫১ বছর পর খুঁজে পাওয়া গেছে।
ইউপিআই জানিয়েছে, নিউ জার্সির একজন ব্যক্তি ১৯৭২ সালে সমুদ্র সৈকতে ভ্রমণের সময় আংটি হারিয়ে ফেলা জিম কিলেন ৫১ বছর পর তা খুঁজে পেয়েছেন।
আংটিটি খুঁজে পেয়েছেন অ্যান্টনি ডিমারিয়া সাডোরস্কি (২১) নামের এক যুবক। তিনি তার বাড়ির কাছে সূর্যাস্তের ছবি তুলতে গিয়ে এটি খুঁজে পান। এরপর তিনি আংটিটির ছবি ফেসবুকে পোস্ট করেন, যা অনেকেই বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকে।
কিলান জানান, ছবিটি দেখে আমার এক সহপাঠী আমাকে বিষয়টি জানায়। পরে আমি তার সাথে যোগাযোগ করে এটি উদ্ধার করি। আংটিটি যেখানে হারিয়ে গিয়েছিল সেখান থেকে কয়েক মাইল দূরে সেটি পাওয়া গেছে।
কিলান বলেন, আংটিটি এখনও ভাল অবস্থায় দেখে অবাক হয়েছি। এটির আকার পরিবর্তন করতে হবে। আমি এটা এখনই পরতে পারছি না। তবে আমি এটা খুব শীঘ্রই আবারো পরতে যাচ্ছি।








