চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে ডানপন্থিদের অভিবাসী বিরোধী মনোভাব বাড়ছে

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
৮:৫৮ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
A A
দিন দিন বেড়েই চলেছে পর্তুগালে ডানপন্থিদের অভিবাসী বিরোধী মনোভাব

দিন দিন বেড়েই চলেছে পর্তুগালে ডানপন্থিদের অভিবাসী বিরোধী মনোভাব

ইউরোপের শান্তিপ্রিয় দেশ পর্তুগাল যেন দিন দিন অভিবাসীদের জন্য নরক হয়ে উঠছে । কট্টর ডানপন্থী সরকারের কঠিন পদক্ষেপগুলো পর্তুগালে বসবাস করা অভিবাসীদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে ।

ইউরোপের তুলনামূলক শান্ত ও সহনশীল দেশ হিসেবে পরিচিত পর্তুগালে সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ডানপন্থি রাজনীতি এবং অভিবাসীবিরোধী মনোভাব। দেশটির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডানপন্থি দল চেগা, যার নেতৃত্বে আছেন বিতর্কিত নেতা আন্দ্রে ভেন্টুরা।

চেগা দলের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। চলতি বছরের নির্বাচনে দলটি সংসদে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। দলটি দাবি করছে, অতিরিক্ত অভিবাসন দেশের অর্থনীতি ও সংস্কৃতির জন্য হুমকি।

বিশ্লেষকরা বলছেন, চেগা এই মনোভাবকে ব্যবহার করছে সাধারণ মানুষের হতাশা ও সামাজিক অসন্তোষকে পুঁজি করে। বাড়তি মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং তরুণদের বেকারত্ব—এই সব সমস্যার দায় অনেকেই ভুলভাবে অভিবাসীদের ওপর চাপিয়ে দিচ্ছেন।

মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতি পর্তুগালের বহুদিনের সহনশীল সমাজব্যবস্থাকে বিপন্ন করতে পারে।

পর্তুগিজ হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, গত এক বছরে অভিবাসী-বিরোধী মন্তব্য ও ঘৃণামূলক প্রচারণা প্রায় দ্বিগুণ বেড়েছে।

Reneta

অন্যদিকে সরকার সম্প্রতি অভিবাসন আইন কঠোর করেছে, যাতে নতুন অভিবাসীদের জন্য কাজের অনুমতি ও স্থায়ী বসবাসের নিয়ম আরও সীমিত করা হয়েছে। এই আইন চেগা ও অন্যান্য ডানপন্থি দলের দাবির প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবু অনেকেই আশাবাদী যে পর্তুগালের জনগণ অতীতের মতোই মানবিকতা ও সহাবস্থানের মূল্যবোধ বজায় রাখবে।
পর্তুগালে বসবাস করা অভিবাসীরা বলেন, আমরা এখানে পরিশ্রম করি, সমাজে অবদান রাখি এবং পর্তুগালের অর্থনীতিতে অবদান রাখি আমরা। আশা করি অচিরে এই অভিবাসী বিরোধী মনোভাব দূর হবে, ঘৃণা নয়, ভালোবাসাই জিতবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী বিরোধীচেগাডানপন্থিপর্তুগালমানবাধিকার কর্মীহিউম্যান রাইটস
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT