চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকেও অশ্লীলতা বাড়ছে, নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ চান রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
বিনোদন
A A

নাটক-ওটিটি কনটেন্টে অশ্লীলতা বাড়ছে। এর বিরুদ্ধে কঠোর হতে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, “এফডিসিতে সন্ধ্যার পর গেলে ভয় লাগে। এসবের পেছনে দায়ী অশ্লীলতা। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে। আমি সবসময় অশ্লীলতার বিরুদ্ধে রাজপথে নেমেছি, প্রতিবাদ মিছিল মিটিং করেছি।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৭ জুন)। ওই সভায় উপস্থিত থেকে জনপ্রিয় এ চিত্রনায়ক তার মন্তব্যে বলেন, কখনও অশ্লীলতা থামানো যায়নি। এখন টিভি নাটকে অশ্লীলতা পরিপূর্ণভাবে থামাতে পারেন একজন ডিরেক্টর, যাকে আমরা ক্যাপ্টেন অব দ্য শিপ বলি। এখন দেখা যায় বাজে ভাষা দৃশ্য ব্যবহার হচ্ছে।

অশ্লীলতা দূর করতে পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে রিয়াজ বলেন, এই দায় সবার। আপনাদের সবাই মিলে এটা বন্ধ করতে হবে। সরকার বন্ধ করতে অনেক দেরি হয়ে যাবে। আমরা যারা সংগঠনের সঙ্গে জড়িত তাদেরই এই উদ্যোগ নিতে হবে। মিডিয়াতে বলা হচ্ছে যারা সংগঠন করছে তাদের হাতে কাজ নেই, তারা বেকার, এটা আমাদের শুনতে হচ্ছে। কারণ খুবই বাস্তব একটা কথা। এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে।

রিয়াজ বলেন, নাটকে সরকারি হস্তক্ষেপের আগে পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। যারা অশ্লীলতা ছড়ায় তাদের আটকাতে হবে। কীভাবে অশ্লীলতা ছড়ায় আমি জানি না। তবে অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে।

টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরার সভাপতিত্বে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিল্পীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী, নাট্যকার সংঘের সভাপতি হারুন রশীদ, প্রযোজক মনোয়ার পাঠান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্লীলওটিটিরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT