চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমুকাণ্ডে বিচারের মুখোমুখি হচ্ছেন রুবিয়ালেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রুবিয়ালেস আদালতে উপস্থিত, বিচার প্রক্রিয়ার মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের দায়ে বিচারের মুখোমুখি হচ্ছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। স্পেনের বিশ্বজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে জোরপূর্বক চুমু দেয়ার ঘটনায় তাকে অভিযোগের মুখোমুখি করা হবে।

স্প্যানিশ হাইকোর্টের এক বিচারক বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। মাদ্রিদের অডিয়েনসিয়া ন্যাসিওনালে মামলাটির শুনানি হবে, তারিখ এখনো জানানো হয়নি।

স্পেনের জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা, দলের বর্তমান ক্রীড়া পরিচালক আলবার্ট লুক এবং ফেডারেশনের বিপণন প্রধান রুবেন রিভেরার বিরুদ্ধেও বিচার কাজ চলবে। রুবিয়ালেসের পাশাপাশি এই তিন ব্যক্তির বিরুদ্ধে হারমোসোকে চুমুটি সম্মতিপূর্ণ ছিল বলে প্রতিষ্ঠিত করার জন্য চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের ১৮ মাস পর্যন্ত জেল হতে পারে।

চুমুকাণ্ডের জেরে আরএফইএফ সভাপতির পদ থেকে আগেই রুবিয়ালেসকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি সবসময় অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে আগেও সাবেক এ ফুটবলার শুনানির মুখোমুখি হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আদালত রুবিয়ালেসের ৬৫ হাজার ইউরো মুচলেকার বিনিময়ে জামিন ধার্য করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৭৬ লাখ টাকারও বেশি। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ব্যক্তিকে এই অর্থ পরিশোধে আদেশ দেয়া হতে পারে। ভিলদা, লুক এবং রুবেনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য হবে।

গত ২০ আগস্ট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেয়ার সময় ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে বেশকিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। ওই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েন।

ট্যাগ: আদালতআরএফইএফমেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদের মৃত্যুবার্ষিকী পালন

পরবর্তী

যে অভিযোগ নিয়ে থানায় চিত্রনায়িকা বুবলী

পরবর্তী
চিত্রনায়িকা বুবলী সংবাদ সম্মেলনে উপস্থিত, মিডিয়া ও পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে অভিযোগ নিয়ে থানায় চিত্রনায়িকা বুবলী

সৌদি আরবের স্বপ্নের শহর নির্মাণের জন্য নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ‘স্বপ্নের শহর’ নির্মাণে কেউ বাঁধা দিলে হত্যার নির্দেশ

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT