বাংলাদেশ

দেশে ফিরলেন আরও ১২ হাজার ৩০৬ হাজী

বাংলাদেশি হাজীরা বিমানবন্দরে পৌঁছেছেন, সঙ্গে লাগেজ ও ব্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে হাজীরা লাউঞ্জে দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে লাগেজ ও ব্যাগ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালন শেষে ৩৩টি ফিরতি হজ ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।

হজ বুলেটিনে আজ বলা হয়, বাংলাদেশ বিমানের ১৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৭ হাজার ৭৩ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিষয়:পবিত্র হজ হাজীদের দেশে ফেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…