চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বাড়ছে চাকরিতে অবসর গ্রহণের বয়সসীমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃদ্ধরা পার্কে বসে বিশ্রাম নিচ্ছেন, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ১৯৫০ সালের পর প্রথমবারের মতো দেশটির চাকরি ক্ষেত্রে অবসর গ্রহণের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চীনের শীর্ষ আইনসভা থেকে নারী কর্মীদের জন্য অবসর গ্রহণের বয়স বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চীনে পেনশন তহবিল সংকট এবং বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।

নারীদের অবসর গ্রহণের বয়স বাড়ানোর প্রস্তাবে, অবসর গ্রহণের বয়সসীমা ৫০ থেকে ৫৫ এবং দাপ্তরিক কাজের এই বয়সসীমা ৫৫ থেকে ৫৮ বছর করা হয়েছে। অন্যদিকে, পুরুষদের জন্য অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬৩ বছর করা হয়েছে।

সরকারি অনুমোদন অনুযায়ী, আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই প্রস্তাবনা কার্যকর করা হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৫ বছরের মধ্যে ধাপে ধাপে কয়েক মাসে অবসর গ্রহণের বয়স বাড়ানো হবে।

চীনের এমন দশার কারণ, ২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো চীনের বিশাল জনসংখ্যা কমেছে। এর মূল কারণ হিসেবে দেশটির জন্মহার ক্রমাগত হ্রাস পাওয়ার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, চীনে গড় আয়ু বেড়ে ৭৮ দশমিক ২ বছরে পৌঁছেছে বলে এই বছরের শুরুর দিকে কর্মকর্তারা জানিয়েছেন।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে চীনের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৪০২ মিলিয়ন মানুষ ৬০ বছর বা তার বেশি বয়সী হবে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৫৪ মিলিয়ন।

২০৩০ সাল থেকে পেনশন পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় আরও অবদান রাখতে হবে। ২০৩৯ সালের মধ্যে তাদের পেনশন অ্যাক্সেস করতে ২০ বছরের অবদান রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসর প্রাপ্তিচীনবয়সসীমাবাড়ছে
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT