ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করছেন, বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।
আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইনের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল শান্তিনগর কাকরাইল ঘুরে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অবিলম্বে ভারতীয় আগ্রাসন ও ভারতীয় সংবাদমাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানান।
মিছিলে নেতৃত্ব দিয়েছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। বিক্ষোভ মিছিলে পুলিশের সাবেক আইজি অতিরিক্ত আইজি ও ডিআইজিরা ছিলেন।



