চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসার চালানোর দায় ও তালগোলের রাজনীতি

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৪:৩৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
মতামত
A A

মলি আর অপুর জীবনে সংসারের নিত্যদিনের খরচ এখন মূল চিন্তনীয়। দুই সন্তান আর বাবা মাকে নিয়ে পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। করোনার পর থেকে দুজনের ইনকাম দিয়ে সংসার আগের মত চালাতে পারছেনা মলি। কারণ খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। অথচ একই পরিমাণ ইনকাম দিয়ে মোটামুটি ছেলে মেয়েদের পড়াশোনা, বাবা মায়ের ওষুধপত্র, বাড়ি ভাড়া, মাস কাবারি বাজার সদাইসহ যাবতীয় বিষয় মোটামুটি সামলে নিত মলি। আর এখন বিলাসিতা করার কথা চিন্তা তো করাই যায় না। এমনকি কোন বিয়ে বা জন্মদিনের দাওয়াত পেলে মনে হয়, ‘ মরার উপর খাড়ার ঘা।’ ঘরের কাজের সাহায্যকারী রাখার চিন্তা বাদ দিয়ে নিজের কাজ নিজেই করতে হয়। এ অবস্থায় প্রতিদিন বাজার গেলেই চক্কর দিয়ে ওঠে মাথা। কোন কিছুর দাম আর কমে না। করোনার মহামারি আর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের দোহাই দিয়ে নিত্যদিন বাড়ছে দাম।

মলি অপুর সংসারের এ চিত্র এখন বাংলাদেশের সকল নিম্ন ও মধ্যবিত্তদের ঘরে ঘরে দেখা যায়। দেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন। নেই কোন মনিটরিং ব্যবস্থা । সব কথায় এক উদাহরণ, উন্নত দেশগুলোতে বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা। তবে এ ক্ষেত্রে খারাপের মাত্রাটা কতটুকু তা ব্যখ্যা করার প্রয়োজন বোধ করে না কেউ। বিষয়টা অনেকটা, ‘চোখ থাকিতে অন্ধের মত।’ উন্নত দেশের জনগণকে সে দেশের সরকার আর্থিক অবস্থার ক্যাটাগরি অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সহায়তা করে থাকে মৌলিক চাহিদা পূরণের জন্য। তাদের প্রতিটি সেক্টরে যে মনিটরিং ব্যবস্থা আছে তা আমাদের নেই। সমস্যা সৃষ্টির আগে জনগণকে সচেতন করে বিভিন্ন পরিকল্পণা প্রনয়ণ করে তা গণমাধ্যমেই জানা যায়। অথচ আমাদের দেশের রাজনৈতিক মারপ্যাঁচে এমনভাবে উদাহরণ দেয়া হয় উন্নত বিশ্বের তা শুনে মনে হয়, সে দেশের লোকরা আমাদের দেশে চলে এলেই ভালো থাকত।

কোভিড -১৯ এরপর অর্থনৈতিক ভাবে যে সংকট সৃষ্টি হবে তা সারা বিশ্ব জানত। সে ক্ষেত্রে প্রতিটি দেশের সরকারকে একটা অস্বাভাবিক পরিস্থিতির স্বীকার হতে হচ্ছে তা অস্বীকার করার জো নেই।এর সাথে যোগ হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এসব অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের দূর্নীতিবাজরা যে বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে সে বিষয়ে করোনা বা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের দোহাই অগ্রহণযোগ্য। আর এদের কারণে সরকারের প্রতি জনগণের যে বিরূপ ধারণা দেখা দিচ্ছে তা বুঝতে হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রী ও দলের নেতাকর্মীদের।

বর্তমান সময়ে জনগণের সংসার চালানোই এখন দায়। আর সেখানে দেশের তালগোলের রাজনীতি নিয়ে ভাবনাটা ,’আদার বেপারীর রাজা খবরের মত’ মনে হয় সাধারণ মানুষের কাছে। আসলে রাজনীতি হলো, ‘রাজার নীতি।’ আর বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থায় এখন এ কথা শতভাগ সত্য। সরকার দল আওয়ামী লীগে নেতা, কর্মী বা সমর্থক মনে হয় দেশের মোট জনসংখ্যার ও বেশি। আবার বিরোধী দল বলতে এখন কাকে বলা যায় তা একটা জটিল প্রশ্ন। মাঠের রাজনীতিতে বিএনপি নিজেদের সরব করার চেষ্টা করলেও তাদের কাছে জনগণের এজেন্ডা নিয়ে কথা বলার চেয়ে নিজেদের অবস্থান তৈরি করা মুখ্য বিষয়। কারন বিএনপি এখন নেতৃত্বহীন একটা দল। বিএনপি সভা সমাবেশে করার চেষ্টা করলেও তারা এবং আওয়ামী লীগ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যা আগামী নির্বাচনের আগে কোন দলের জন্য হিতকর নয়। পরিতাপের বিষয় হলো , এক সময় বাংলাদেশের রাজনীতি জনগণের চায়ের কাপে ঝড় তুলতো।আর এখন সে জনগণ মনে করে, তাদের ভোট বা রাজনৈতিক মতামত দলের কাছে মূল্যহীন। কারণ ভোটের জন্য দরকার প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। অতএব দিনের আয় দিনে করে পরিবার নিয়ে চলতে পারাটাই যথেষ্ট মানুষের জন্য। জিনিসের দাম বাড়ালেও তারা উপায়হীন। তাদের জন্য বলার কেউ নেই।

প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি তার সোনালী অতীত হারিয়ে ফেলছে। কর্মী থেকে নেতার জন্ম হয় না এখন কোন দলেই । রাজনৈতিক আদর্শ বা শিক্ষার চেয়ে অর্থ আর পেশি শক্তি প্রাধান্য পায় দলে। এজন্য দলের ত্যাগী নেতারা বঞ্চিত হয় বিত্তশালীদের দলে অনুপ্রবেশের কারণে। অন্যদিকে নির্বাচন এখন জনগণ করে না এটা আর বুঝতে বাকি নেই সাধারণ মানুষের। প্রশাসনের অবাধ ক্ষমতা। তারা যাকে ভালো মনে করবে তার দিকেই ভোটের পাল্লা ভারী হবে – এ কথার ফলাফল জনগণ দেখেছে বিগত নির্বাচনে।

দেশে অবকাঠামোগত ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।কিন্তু নৈতিকতার উন্নয়ন হচ্ছে না বলে জনগণের সামনে রাজনৈতিক চিন্তাধারাটা তালগোল পাকানোই মনে হয়।এ পরিস্থিতিতে মানুষের কাছে ব্যক্তি ও পারিবারিক চিন্তার বাইরে আর কিছু নেই ভাবার সুযোগ নেই। কিন্তু সাধারণ মানুষের রাজনৈতিক সম্পৃক্তততা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়নে গণতান্ত্রিক ভাবনা প্রকাশিত হয় না তা নানা দেশের ইতিহাসে পরিলক্ষিত হয়। সাংবিধানিকভাবে গণতন্ত্রের কথা বলা হলেও বিশ্বে এখন ‘ গণতন্ত্র ‘ কেবলই একটা শব্দ। যার বাইরে বাংলাদেশ ও নয়। কারণ রাজনৈতিক চিন্তায় ‘ সহনশীলতা ‘ শব্দটি হারিয়ে গেছে।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT