চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ২ কোটি ১০ লাখ ডলার অনুদান বাতিল করে যা বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভোটারদের বুথমুখী করতে ২ কোটি ১০ লাখ ডলার অনুদান দিত আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করে দেওয়া হয়েছে। আমেরিকায় ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছু দিন আগে সেই অনুদান বাতিলের কথা ঘোষণা করেছে। সেই ঘোষণাকে সমর্থন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। তার প্রশ্ন, ‘কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাব? ওরা তো আমাদের থেকে অনেক টাকা কর নেয়!’

আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা ২ কোটি ১০ লাখ ডলার কেন ভারতকে দিচ্ছি? ওদের অনেক টাকা আছে। আমাদের থেকে ওরা অনেক কর নেয়। ওদের করের পরিমাণ এত বেশি বলে আমরা ওই সে ভাবে বাণিজ্য করতে পারি না।’

Banglabid

এর পরেই মোদীর কথা উল্লেখ করেন ট্রাম্প বলেন, ‘ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২.১০ লাখ ডলার?’ অনুদান বাতিলের নথিতে স্বাক্ষরের পর এই মন্তব্য করেন ট্রাম্প।

গত রবিবার ভারতের খাতে এই অনুদান বন্ধের কথা ঘোষণা করেছিল মাস্কের দপ্তর। শুধু ভারত নয়, তারা জানিয়েছিল, সারাবিশ্বেই বিভিন্ন খাতে বরাদ্দ বাতিল করা হচ্ছে। মাস্কের দপ্তর এই সমস্ত বরাদ্দ, তাদের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেছে। তাদের যেগুলি বাড়তি মনে হয়েছে, সেগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোপ পড়েছে মোট ৭২ কোটি ৩০ লক্ষ ডলার অনুদানে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন খাতে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিত আমেরিকা। তা-ও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য এই বিপুল পরিমাণ মার্কিন অনুদানের কথা প্রকাশ্যে আসার পর অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-কে ‘মানব সভ্যতার সবচেয়ে বড় দুর্নীতি’ বলে উল্লেখ করেছেন। সঞ্জীব প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলেরও সদস্য।

Reneta

তিনি বলেন, ‘ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য এই টাকা কার হাতে গিয়েছে, তা জানতে আমি আগ্রহী। বাংলাদেশের জন্য বরাদ্দ টাকাই বা কার হাতে গিয়েছে? ইউএসএইড মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি।’ তার এই মন্তব্যের কয়েক দিন পরেই ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করলেন।

আমেরিকার এই অনুদানকে ‘ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগতের হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে। এর দায় পূর্বতন কংগ্রেস সরকারের উপরে চাপিয়েছে তারা।

সাবেক নির্বাচন কমিশনার কুরেশি জানিয়েছেন, ২০১২ সালে তিনি যখন দায়িত্বে ছিলেন, এই ধরনের কোনও বিদেশি অনুদান ভারতে আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকার অনুদানইউএসএইডইলন মাস্কডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT