চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‍বন্যা দুর্গত এলাকা থেকে র‌্যাবের হেলিকপ্টারে গর্ভবতী নারী উদ্ধার  

ভয়াবহ বন্যায় আর্ত মানবতার সেবায় র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
গর্ভবতী নারীকে র‌্যাবের হেলিকপ্টার থেকে নিরাপদে নামানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান ভয়াবহ বন্যায় আটকে পড়া বন্যার্তদের উদ্ধার এবং র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজি থানার গাবতলার সীমান্তবর্তী এলাকা থেকে পানিবন্দি তিন নারীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন অসুস্থ ও  একজন গর্ভবতী নারী। পরে তাদের কুমিল্লা সিএমএইচ এ নেওয়া হলে ওই সন্তানসম্ভবা নারী সন্তান প্রসব করেন।

শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

তিনি জানান, আজ শনিবার বন্যার্তদের সহায়তায় দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী (চিড়া, মুড়ি, গুড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, গুড়, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচীতে উপস্থিত ছাত্রজনতার কাছে দেওয়া হয়েছে।

র‌্যাবের সদস্যরা বন্যা দুর্গত এলাকা থেকে গর্ভবতী নারীর উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া হেলিকপ্টার এর মাধ্যমে ফেনী জেলার ফুলগাজি থানার গাবতলার সীমান্তবর্তী এলাকা থেকে পানিবন্ধী তিন সন্তানসম্ভবা নারী’কে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে। এছাড়াও ফেনী ও ততসংলগ্ন পানিবন্দি পাঁচ শতাধিক বন্যার্তদের মাঝে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর সদস্যদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হয়েছে। এছাড়াও অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরণের অসহায় মানুষদেরকে খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

র‌্যাবের সদস্যরা বন্যা দুর্গত এলাকা থেকে গর্ভবতী নারীর জন্য সাহায্য প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সর্বগ্রাসী রূপ দেখছে ফেনী জেলাবাসী। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে জেলার অধিকাংশ এলাকার বাড়ি ঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

Reneta

গত শুক্রবার ফেনী জেলার বিভিন্ন এলাকায় র‌্যাব ফোর্সেস এর পক্ষ হতে পাঁচশতাধিক বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে একজন গর্ভবতী নারী, দুইজন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দিয়ে সুস্থ্য করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস আরও বলেন, ফেনীর ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম, মহীপাল ও সংলগ্ন এলাকাসমূহে র‌্যাব হেলিকপ্টার পাঁচজনকে উদ্ধার করে। এদের মধ্যে দুইজন অসুস্থ্য মহিলা, একজন সন্তানসম্ভবা, একজন শিশু ও বিদেশগামী যাত্রী ছিল। গর্ভবতী নারী কুমিল্লা সিএমএইচ-এ একটি ফুটফুটে শিশুর জন্ম দেয়। মা ও শিশু বর্তমানে সুস্থ আছে।

তিনি বলেন: বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র‌্যাব ফোর্সেস জনমানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানে র‌্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। র‌্যাব ফোর্সেস এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় ঔষধ প্রদানসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গর্ভবতী নারী উদ্ধারর‌্যাবর‌্যাবের হেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT