বাংলাদেশ

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা না দেওয়ার অনুরোধ

বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অফিসিয়াল লোগো, সবুজ ও সোনালী রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অফিসিয়াল লোগো, যেখানে একটি ড্রামা, পাতা ও শিখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

সংস্থাটি জানায়, একদল প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ, রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে।

আজ মঙ্গলবার ২০ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে।

অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘Hello SB’ অ্যাপের মাধ্যমে অথবা ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানো যাবে।

 

 

বিষয়:পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…