২৮ অক্টোবর প্রবারণা পূর্ণিমার দিনে কর্মসূচি না দিতে অনুরোধ

প্রবারণা পূর্ণিমার উৎসবের জন্য লণ্ঠন ও বুদ্ধ মূর্তি, যা বাংলাদেশে ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী ২৮ অক্টোবর একইদিনে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত বৌদ্ধ সমাজ। ওইদিন প্রবারণা পূর্ণিমার দিনে কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
সোমবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রবারণা পূর্ণিমার দিন রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বৌদ্ধ নেতাদের আশঙ্কা, প্রবারণা পূর্ণিমার পবিত্র তিথিতে দুই রাজনৈতিক দলের বড় কর্মসূচি দেশে হিংসা, বিদ্বেষ ও সংঘাত বাড়াতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাধার মুখে পড়তে পারেন। তাই সব রাজনৈতিক পক্ষকে এদিন বড় কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






