চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত, পরে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
আদালত প্রাঙ্গণে একজন ব্যক্তিকে পুলিশ escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে সাজুকে ছুরি দিয়ে আঘাত করা হয়, পরে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে সাজুকে হত্যা করার দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল হক মল্লিক।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল হক মল্লিক।

তিনি বলেন, গত ২১ জানুয়ারি পল্টনের বিজয়নগর বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রোকন হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

রোকন জানান তার সাথে থাকা আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীবকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ সাজুকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে।

Reneta

ডিবি প্রধান বলেন, পরে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবি পুলিশের মতিঝিল বিভাগডিবি প্রধান রেজাউল করিম মল্লিকরোকন মিয়াহত্যার আসামি গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT