বাংলাদেশ

দুই বছরের আগে বাসাভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

দুই বছরের আগে বাসাভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দুই বছরের আগে বাসাভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে। ভাড়াটিয়াদের স্বার্থ সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনে ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে একটি প্রচলিত প্রবণতা রয়েছে জানুয়ারি এলেই বাড়িভাড়া বাড়ানো হয়। তবে যারা জানুয়ারি মাসে ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশে স্পষ্টভাবে বলা হচ্ছে, ভাড়া বাড়ানোর উপযুক্ত সময় হলো অর্থবছরের শুরুতে, অর্থাৎ জুন-জুলাই মাসে।

তিনি আরও বলেন, বাড়িভাড়ার ভিত্তিতেই সিটি কর্পোরেশনকে কর পরিশোধ করা হয়। ফলে যে হারে কর দেওয়া হচ্ছে, সেই হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া নির্ধারণ করা উচিত।

এ সময় ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুসরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রণীত নির্দেশিকাও তুলে ধরা হয়।

বিষয়:ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুই বছর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…