চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি সংস্কার শুরু

এস কে রাসেলএস কে রাসেল
১২:৫৩ অপরাহ্ণ ২০, মে ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ৫১ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। শুক্রবার সকালে সংস্কার কাজ পরিদর্শন করতে আসেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে।

চন্দন কুমার দে জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫১ লক্ষ টাকা ব্যয়ে অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক পরিত্যক্ত ও জরাজীর্ণ বাড়িটির মূল কাঠামো ঠিক রেখে সংস্কার কাজ করেছি। জুলাই-আগস্ট মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি। বাড়িটির সীমানা নির্ধারণের জন্য উপজেলা প্রশাসনকে বলেছি। সীমানা নির্ধারণের পর সীমানা প্রাচীর নির্মাণ ও পুকুর সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। ২০১২ সনে ৭০ লক্ষ টাকা ব্যয়ে বাড়িটির পাশে একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে।

দর্শনার্থীগণ স্বল্প টাকায় অতিথিশালায় থাকতে পারেন বলেও জানান তিনি।

এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক মাইনুর রহিম, প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী জাহিদুল করিম, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, প্রত্নতাত্ত্বিক সহকারী প্রকৌশলী খলিলুর রহমান তালুকদার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, রসায়নবিদ লিয়াকত আলী ও মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

২০২১ সনের ২৯ ডিসেম্বর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে আসেন। তখন তিনি বাড়িটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্যও প্রত্নতত্ত্ব অধিদফতরকে নির্দেশ দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT