চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ২১৬ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ২৮ কোটি ৯০ লাখ ডলার। ২০২৪ সালের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার।

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৫৭৫ কোটি ২০ লাখ ডলারের চেয়ে ১০৫ কোটি ১০ লাখ ডলার বেশি। ফলে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ দশমিক ৩ শতাংশ।

এই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্ট মাসে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার, যা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স প্রবাহ হয়েছিল, যা ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছর শেষে ২০২৪-২৫ সালে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার- আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল: জুলাই ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্ট ২২২ দশমিক ১৩ কোটি ডলার, সেপ্টেম্বর ২৪০ দশমিক ৪১ কোটি ডলার, অক্টোবর ২৩৯ দশমিক ৫০ কোটি ডলার, নভেম্বর ২২০ কোটি ডলার, ডিসেম্বর ২৬৪ কোটি ডলার, জানুয়ারি ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি ২৫৩ কোটি ডলার, মার্চ ৩২৯ কোটি ডলার, এপ্রিল ২৭৫ কোটি ডলার, মে ২৯৭ কোটি ডলার এবং জুন ২৮২ কোটি ডলার।

Reneta

বিশ্লেষকদের মতে, সরকারি প্রণোদনা ও প্রবাসী আয় প্রেরণের প্রক্রিয়া সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা ধরে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডলারবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
usa-israel

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বিক্রি করা নবজাতক উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT