অর্থনীতি

প্রথমবারের মতো এক অর্থবছরে এলো ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রবাসী থেকে ডলার ও টাকা আদান-প্রদান, অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী থেকে ডলার ও টাকা আদান-প্রদান দেখাচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি অর্থবছর প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। অর্থবছরের দু’দিনের হিসাব বাকি থাকতেই রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক শূন্য ৪ বিলিয়ন বা ৩ হাজার ৪ কোটি ডলার। এর আগে করোনার মধ্যে ২০২০–২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

রোববার (২৯ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি (জুন) মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন আড়াই বিলিয়ন (প্রায় ২৫৪ কোটি) ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার ৯৭৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকার বেশি। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে এক হাজার ১০৬ কোটি টাকার বেশি।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০,০৪৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩,৭৪৫ মিলিয়ন ডলার।

বিষয়:ডলার রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…