চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ

একটি হাতে ধরা ১০০ ডলার ব্যাংকনোটের ছবি, যা রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময় দেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৮ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ২২৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা ৬৯২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৮৩ মিলিয়ন ডলার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






