চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ফজলুল হক স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
ফজলুল হক স্মরণে অনুষ্ঠানে অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকেন্দ্রিক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী ছিলো শনিবার (২৬ অক্টোবর)। শুধু ঢাকায় নয়, এদিন কলকাতায় প্রয়াত ফজলুল হক-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

‘ফজলুল হক স্মৃতি কমিটি’র পক্ষে জানানো হয়, ফজলুল হক-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদান করা হয় ২১তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দীন মাজিদ এবং চলচ্চিত্র পরিচালনায় গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে সম্মাননা জানানো হয়।

জমকালো আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। অন্যদিকে কলকাতায় গোবরা কবরস্থানে ফজলুল হকের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ফজলুল হক স্মৃতি সংসদ ও স্থানীয় মানুষ। এসময় সুবিধাবঞ্চিতদের মাঝে করা হয় খাদ্য বিতরণ।

Banglabid

চলচ্চিত্র উৎসব হোক, কিংবা হোক বইমেলা- কলকাতায় বছরের বিভিন্ন সময়ে এসব আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত ফজলুল হককে।

বৃদ্ধ ও শিশুদের সঙ্গে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। পঞ্চাশের দশকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করেনি চলচ্চিত্রশিল্প, সে সময় বগুড়ার মতো মফস্বল শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাবিষয়ক সাময়িকী। সারা দেশেই এটি আলোড়ন তুলেছিল।

তৎকালীন সময়ের অত্যন্ত মানসম্পন্ন এবং জনপ্রিয় পত্রিকা ‘সিনেমা’। এ সূত্রে বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। ১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাঢাকাফজলুল হকলিড বিনোদনসম্পাদকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT