চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বশির আহমেদ সম্মাননা ২০২২’ পাচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

সারগাম সাউন্ড স্টেশন এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুক্রবার (১৮ নভেম্বর) প্রদান করা হবে ‘বশির আহমেদ সম্মাননা-২০২২’। সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বশির আহমেদ সম্মাননা-২০২২’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর সাবেক অতিরিক্ত আইজিপি ড. মো. আব্দুর রহিম খান পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে বেজে উঠবে উদ্বোধনী মিউজিক। আলোচনা পর্বের শুরুতে শিল্পী বশির আহমেদ এর স্মৃতিচারণ করবেন তার পুত্র রাজা বশির ও কন্যা হোমায়েরা বশির। আলোচনা পর্বের পর প্রদান করা হবে ‘বশির আহমেদ সম্মাননা-২০২২’।

এ বছর সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী হিসেবে সৈয়দ আব্দুল হাদী, সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্রোপাধ্যায়, গীতিকবি মো. রফিকুজ্জামান, যন্ত্রশিল্পী সুনীল চন্দ্র দাস, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ ব্যক্তিত্ব হিসেবে শাইখ সিরাজ এবং প্রবাসী বাঙালি ডা. বতুল রহমান।

সম্মাননা হিসেবে প্রদান করা হয় উত্তরীয় ও ক্রেস্ট। প্রধান অতিথি কর্তৃক মনোনিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদানের পর বিশিষ্ট কণ্ঠশিল্পী , গীতিকবি ও সংগীত পরিচালক বশির আহমেদ এর বায়োগ্রাফি প্রদর্শীত হবে।

সবশেষে পরিবেশিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে একক সংগীত, দ্বৈত সংগীত, কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে শিল্পী বশির আহমেদ এর স্মৃতিচারণ করা হবে। দিঠি আনোয়ার, ইব্রাহীম খলিল , স্মরণ, মোমিন বিশ্বাস, সমরজিৎ রায়, প্রিয়াংকা গোপ, মেসবাহ আহমেদ এর কণ্ঠে পরিবেশিত হবে ‘এই বৈশাখে লেখা’; ‘অভিমান করি অভিনয় করি না’; ‘পাখি তুই বল না’; ‘শোন কথা শোন’; ‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’; ‘ঐ আকাশ পারে’ ‘কুছ আপনি কাহিয়ে’ ইত্যাদি শিরোনামে একক সংগীত। স্মরণ ও মোমিন বিশ্বাস দ্বৈত কন্ঠে পরিবেশন করবেন ‘প্রেমেরও ছোট্র একটি ঘর’ ও ‘পাহাড় নদী ঝর্ণাধারা’।

Reneta

কবিতা পাঠ করবেন কবি সৈয়দা নাজনীন আখতার এবং একক ও দ্বৈত সংগীত পরিবেশন করবেন রাজা বশির ও হোমায়েরা বশির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন রুপা চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানথিয়েটারবশির আহমেদলিড বিনোদনশাইখ সিরাজশিল্পকলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT