রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরীর আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের হাজির করলে এই নির্দেশ দেন বিচারক।
একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এছাড়া, মিরপুর থানার অপর এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মাজিস্ট্রেট।








