চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি’র রিমান্ড মঞ্জুর

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
২:৪০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়াসহ তিনজন অভিযুক্তের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা আদালত।

আজ (১১ নভেম্বর) সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি হয়।

মামলার পিপি কাইমুল হক জানান, মামলার আসামি সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিমের নামে দশ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়।

এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পহেলা সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।

বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিশহিদুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

এপ্রিল ২৪, ২০২৬

মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল

এপ্রিল ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT